SOME VALUABLE INFORMATIONS ABOUT GANGANI - GARHBETA :-
→ পশ্চিম মেদিনীপুরের ( West Midnapore )গড়বেতা একসময় রাজনৈতিক সংঘাতের কারণে সংবাদপত্র গুলির প্রথম পাতায় স্থান পাওয়ায় সকল মানুষের নজরে চলে আসে। কিন্তু, বেশিরভাগ মানুষই এর ঐতিহাসিক মূল্য এবং এই জায়গার প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্য সম্পর্কে অবগত ছিলেন না। এটি একটি অতি প্রাচীন শহর। এর প্রতিটি কোনায় ছড়িয়ে আছে ইতিহাসের অনেক অজানা কাহিনী।
→ আজকের গন্তব্য হ'ল গড়বেতার গনগনির (Gangani) মাঠ। এটি হ'ল শিলাবতী নদীর তীরে অবস্থিত ল্যাটেরাইট মাটি দিয়ে তৈরি একটি ক্যানিয়ন জাতীয় খোয়াই গর্জ। এই জায়গাকে স্থানীয়রা গনগনির মাঠ বলেন। এটি একটি মাটি ক্ষয় পেয়ে তৈরি হওয়া কয়েক বর্গ কিলোমিটার বিস্তৃত লাল-হলুদ রঙের এবড়ো খেবড়ো ভূখণ্ড। এর এক একটি খাদের গভীরতা ৬০-৭০ ফুটের কম নয়। পাশ দিয়ে বয়ে চলেছে শিলাবতী নদী। চারিদিকে আকাশমনি, কাজুবাদাম, তাল ও অন্যান্য গাছের শুধু সবুজ আর ঘন সবুজের মাঝে এই বিস্তৃত লাল-হলুদ গনগনে ভূমিরূপ এখানকার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
বিঞ্জানীরা বলেন, যুগ যুগ ধরে শিলাবতী জল এখানকার গর্জের ভিতর ঢুকে ঢুকে এবং তার সাথে তীব্র বাতাসের আনাগোনা ও ঘর্ষণের ফলে যে রাসায়নিক বিক্রিয়া হয়েছে তার ফলে ক্রমাগত ধীরে ধীরে ক্ষয় পেয়ে সৃষ্টি হয়েছে খিলান, স্তম্ভ বা পিরামিডের মতো নানাধরনের প্রাকৃতিক কারুকার্যের। প্রকৃতির এই অসামান্য সৃষ্টি চাক্ষুষ করতে হ'লে অবশ্যই আসুন এই স্থানে - The Grand Canyon of West Bengal .
WHICH PLACES TO VISIT NEAR THIS SPOT? NEAREST TOURIST ATTRACTIONS / BEST SIGHTSEEING :-
এই বিশাল রহস্যময় স্থানে ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে যান তবে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিন নীচের সাজানো তালবনের শীতল ছায়ায় অথবা নৌকায় করে ভেসে পড়ুন শিলাবতীর ( Shilabati River) জলে। সূর্যাস্তের রক্তিম আভায় এই গনগনিতে যেন আগুন জ্বলে। সেই মন ভোলানো স্বর্গীয় দৃশ্য দেখে তবেই এই স্থান ত্যাগ করবেন। এখানে সিভিক পুলিশের ব্যবস্থা রয়েছে। কাজেই নির্ভয়ে সন্ধ্যা পর্যন্ত কাটাতে পারবেন।
আপনারা চাইলে একই সাথে নতুন শিবকালী মন্দির, মা সর্বমঙ্গলা দেবীর মন্দির ( Maa Sarbamangala Temple) দেখে নিতে পারেন।
WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS BEAUTIFUL PLACE:-
→ ইচ্ছা করলে সারা বছরই এখানে আসতে পারেন। তবে, আমার মতে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত হ'ল এই জায়গা ভ্রমণের সেরা সময়। অর্থাৎ শরৎকাল থেকে বসন্তকাল তাপমাত্রা সহনশীল থাকে ইচ্ছামতো ঘুরতে পারবেন। অন্যান্য সময় সকাল ১০ ঘটিকার পরে অত্যন্ত গরম হয়ে যায় এই গনগনি। একটু চলাফেরা করলেই কাহিল হয়ে পরবেন।
HISTORY AND MYTHS:-
→ এই স্থানের সাথে দুটি ঐতিহাসিক কাহিনী জড়িত আছে। প্রথমটি পুরোপুরি ঐতিহাসিক সত্য ঘটনা। দ্বিতীয়টি মহাভারতের কাল্পনিক ঘটনা। প্রথমটি হ'ল চুয়াড় বিদ্রোহের ভূমিজ নেতা সর্দার অচল সিংয়ের মর্মান্তিক পরিণতির কাহিনী। তিনি এখানে আস্তানা গেড়েই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন। যে বিদ্রোহকে আমরা জানি বগড়ির লায়েক বিদ্রোহ বা পাইক বিদ্রোহের নামে। সর্দার অচল সিং ধরা পড়ার পর তাঁকে সাহেবরা এই খোয়াইতেই ফাঁসি দেয়। তাঁর স্মৃতিতে গনগনি ঢোকার ঠিক ডানদিকে বর্তমানের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত সরকারের উদ্যোগে নির্মিত অচল সিংয়ের ( Achal Singh ) নামাঙ্কিত স্টেডিয়াম রয়েছে।
দ্বিতীয়টি বহুযুগ আগে থেকে এখানকার লোকেদের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে মহাভারতের এই গল্পটি। সেটি হ'ল যে মহাভারতের বকরাক্ষসের রাজ্যপাট ছিল এই গড়বেতায় ( Garhbeta)। এই গনগনির মাঠেই ভীম ও বকাসুরের মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়। সেই ভয়াবহ যুদ্ধের ফলেই নাকি এখানকার জমির নানান জায়গা বসে গিয়ে এই আশ্চর্য ভূমিরূপের সৃষ্টি হয়েছে ।
(২) শিলাবতী নদীতে স্নান করা বা সাঁতার না কাটাই ভালো। এর আগে জলে ডুবে অনেকের মৃত্যু হয়েছে। হয়তো এই নদীতে চোরাবালি আছে।
(৩) মদ্যপান বা মাদক সেবন একদমই করবেন না। নিজের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। সেরকম কিছু আচরণ দেখলে সিভিক পুলিশেরা প্রশাসনের নির্দেশ মতো আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।
WHERE IS LOCATED? HOW TO REACH OR GO? TRANSPORTATION BY BIKE / CAR / BUS / TRAIN / AIR LINES:-
→ কাছাকাছি দুটি রেলস্টেশন আছে। গনগনির ( Gangani) মাঠ এবং গড়বেতা কলেজের গেট থেকে গড়বেতা স্টেশনের দূরত্ব ২ কি. মি.। আর একটি হ'ল চন্দ্রকোনা রোড ( Chandrakona Road ) স্টেশন। এখান থেকে দূরত্ব মাত্র ১১কি.মি। কলকাতার ( Kolkata ) কাছে হাওড়া স্টেশন ( Howrah ) ও সাঁতরাগাছি Santragachi ) থেকে অনেক ট্রেন আছে যেগুলি চন্দ্রকোনা রোড স্টেশন এবং গড়বেতা (Garhbeta) স্টেশনে থামে। এর মধ্যে উল্লেখযোগ্য হ'ল সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এবং হাওড়া থেকে আরণ্যক এক্সপ্রেস এই দুটি ট্রেন সকালে ছেড়ে বেলা এগারোটার মধ্যে গড়বেতায় পৌঁছে যায়। তারপর গড়বেতা রেল স্টেশন থেকে প্রথমে ২ কি. মি. দূরের গড়বেতা কলেজের গেটের সামনে পৌঁছে যান। তারপর কলেজের উল্টো দিকের যে লাল মোরামের রাস্তা আছে সেটি ধরে কাজুবাদামের মধ্য দিয়ে একটু গেলেই আপনার আকাঙ্খিত স্থানে পৌঁছে যাবেন।
WHERE TO STAY? PLACES FOR STAYING WITH FOODING AND LODGING:-
→ এখানে থাকবার জন্য দুটি মাঝারি মানের লজের উল্লেখ করা যেতে পারে।
(১) গীতাঞ্জলি লজ ( Gitanjali Lodge ) ( ঘর ভাড়া ৮০০ - ২,০০০ টাকা )
দূরভাষ - ০৩২২২ ২৮২৩২২
(২) মামনি লজ ( Mamani Lodge ) ( রুম ভাড়া ৬০০ - ১,২০০ টাকা )
দূরভাষ - ০৯৯৩৩৪ ৯৭৫১৬8 । গনগনি মাঠের কাছে আর কোন হোটেল ( Hotel), লজ ( Lodge ), রিসর্ট ( Resort ), গেস্ট হাউস ( Guest House ) বা হোমস্টে ( Homestay ) নজরে আসেনি।
Distance By Road -
1) Distance From Midenipur ( Midnapore ) City to Gangani Garhbeta is 50 K. M.
2) Distance Between This Place and Bishnupur ( Bankura District ) is 27 K. M.
3) From Kolkata is 137 K. M. By Car / Bike.

- নিষেধাজ্ঞা সমূহ / Strictly Prohibited / Do Nots / Prohibitions

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please, Don't Spam.
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷