সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

[ Best Tourist Places in Bihar ]

PAST HISTORY & SOME VALUABLE INFORMATIONS ABOUT  BIHAR:-

                উত্তর ভারতের এক গুরুত্বপূর্ণ রাজ্য এটি। প্রচুর মূল্যবান ঐতিহাসিক স্থান আছে এই প্রদেশ জুড়ে। অতি প্রাচীন কালে পশ্চিম দিক থেকে গঙ্গা নদী ধরে এসে বন-জঙ্গল কেটে আর্যরা প্রথম এখানে বসতি স্থাপন করেন। তারপর থেকে অনেক দিগ্বিজয়ী রাজাদের রাজত্বকালের বিভিন্ন অমূল্য স্মৃতিকে সযত্নে এখনও বুকে ধরে রেখেছে। তাই এখানে ভ্রমণস্থলের কোন অভাব নেই। বৌদ্ধ মঠ বা বিহার কিংবা মনাস্ট্রি শব্দ থেকেই এই নামকরণ বলে ঐতিহাসিকদের অনুমান। সর্বধর্ম সমন্বয়ের এক জ্বলন্ত উদাহরণ এই রাজ্য। এখানকার অর্থনীতি প্রধানতঃ কৃষি ও পশুপালন নির্ভর। কৃষি বা চাষবাস প্রথম শুরু হয় মগধ রাজাদের সময়ে। এরপর তাঁদের হারিয়ে রাজা হন চন্দ্রগুপ্ত মৌর্য্য। মৌর্য্যদের রাজধানী ছিল পাটলিপুত্র। চন্দ্রগুপ্তের নাতি সম্রাট অশোকের সময়ই এই রাজ্য বৌদ্ধধর্মের কন্ট্রোল রুম হয়ে ওঠে এবং ভারতবর্ষ ও ভারতের বাইরেও অশোকের উদ্যোগে বৌদ্ধধর্মের ব্যাপক প্রসার লাভ ঘটে। বুদ্ধদেবের আধ্যাত্মিক জীবনের বেশিরভাগটাই অতিবাহিত হয় এখানে। আজকের বুদ্ধগয়ায় ( তৎকালীন উরুবিল্ব গ্রাম ) নিরঞ্জনা নদীর তীরে এক পিপুল গাছের তলায় তিনি সিদ্ধিলাভ করেন। এই রাজ্যে জৈনধর্মেরও যথেষ্ট চল ছিল। ২৪তম তীর্থঙ্কর মহাবীর বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দার কাছে কুন্দনপুরে জন্মগ্রহণ করেছিলেন। ১০ম শিখ গুরু গোবিন্দ সিং এর জন্মও বিহারের পাটনাতে ১৬৬৬ খ্রিস্টাব্দে। মৌর্য্যদের রাজত্বকালের ৬০০ বছর পর গুপ্তরাজাাদের আমলে তাঁদের পৃষ্ঠপোষকতায় হিন্দু ধর্ম ও কৃৃষ্টি আবার আগের রূপ ফিরে পায়। এরপরের পালরাজারাও হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। পরবর্তী মোগল সম্রাট আকবরের আমলে হিন্দু ও মুসলিম সংস্কৃতির সমন্বয়ে এক নতুন সামাজিক সংস্কৃতি গড়ে ওঠে যা এই রাজ্যের একান্তই নিজস্ব। প্রথমে বিহার তৎকালীন বাংলা প্রদেশেরই অন্তর্ভুক্ত ছিল। কিন্তু, ১৯১১ সালে ইংরেজ শাসকেরা বাংলা থেকে আলাদা করে বিহার ও ওড়়িশা নামের দুটি নতুন রাজ্যের সৃষ্টি করেছিলেন। তারপর বহু বছর  বাদে ২০০০ সাল নাগাদ বিহারের দক্ষিণ অংশ ভেঙে ঝাড়খণ্ড নামের আর একটি নতুন রাজ্যের জন্ম হয়। কিন্তু, অতীতের সেই উজ্জ্বল মহিমা আজ আর নেই। শিক্ষায় অনগ্রসরতা, আর্থিক অনটন, খরা, বন্যা, শৈত্যপ্রবাহ ও রাজনৈতিক ডামাডোলে এখানকার জনজীবন অনেকটাই বিপর্যস্ত।

            রাজ্যটি প্রাকৃতিক সম্পদেও যথেষ্ট শক্তিশালী। ভারতের ৪১% ধাতব খনিজ পদার্থ বা সম্পদই রয়েছে এখানকার মাটির তলায়। খুব সম্প্রতি রাঁচির কাছে সুবর্ণরেখা নদী ও বাল্মীকি নগরে গোবর্ধন নদীর তীরে আবিষ্কৃত হয়েছে দেশের বৃহত্তম সোনার ভান্ডার।

              পর্যটন শিল্পে চরম উন্নতি করারও যথেষ্ট পরিমাণে উপকরণ রয়েছে এই রাজ্যে। এখানে এমন প্রচুর জায়গা আছে যেগুলির প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় বা ঐতিহাসিক মূল্য অনেক কিংবা দুই গুনেরই অস্তিত্ব একসাথে আছে। সারা বছর ধরে অনুষ্ঠিত অনেকগুলি বিখ্যাত উৎসব ও মেলা উপলক্ষে দেশ-বিদেশের অনেক পর্যটক এই রাজ্যে ঘুরতে আসেন।

               সবচেয়ে বড়ো শহর ও রাজধানী ( Largest & Capital City ) হ'ল পাটনা ( Patna )। মোট আয়তন ( Total Area ) ৯৪১৬২ বর্গ কি.মি. বা ৩৬৩৬০ বর্গ মাইল। জনসংখ্যা ( Total Population ) ১০৩৮০৪৬৪০। জনঘনত্ব ( Population Density ) বা প্রতি বর্গ কি.মি.তে বাস করেন ১১০২ জন। প্রতি ১০০০ পুরুষে নারীর সংখ্যা ৯১৬ জন ( Male Versus Female Sex Ratio )। সাক্ষরতার হার ( Percentage of Literate Persons ) প্রায় ৬৪%। রাজ্যবাসীদের বিহারি ( Bihari ) বলে ডাকা হয়। মাথাপিছু বছরে আয়( Per Capita / Per Head Yearly Income ) ৪৩৮২০ টাকা। প্রধান ভাষা হিন্দি ( Main Official Language is Hindi )। অন্যান্য ভাষাগুলি ( Other Languages ) হল, মৈথিলী ( Maithili ), ভোজপুরী ( Bhojpuri ), মাগধী ( Magadhi ), বাংলা ( Bangla ), ইংরেজি ( English ), উর্দু ( Urdu ) এবং ঝাড়খন্ডী ( Jharkhandi )।

AVERAGE WEATHER OR CLIMATE:-

                এখানকার আবহাওয়ার ( Weather / Climate ) ধরন কিছুটা রুক্ষ। শীত ও গ্রীষ্ম দুইয়েরই প্রাবল্য রয়েছে। প্রতি বছর বর্ষায় অনেক জায়গায় বন্যাও হয়।

WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS STATE:-

               সারা বছর এখানে ঘুরতে আসা গেলেও অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সেরা সময়।

State Govt. Official Portal -
http://gov.bih.nic.in

Bihar State Tourism Development Corporation Ltd. Website -
http://www.bstdc.bih.nic.in

                    or

http://www.bihartourism.gov.in

ALL TOTAL LIST OF 27 VERY BIG, MOST POPULAR OR FAMOUS LOCAL FAIRS & MAJOR FESTIVALS:-

(1) Chhath Mahaparv Puja, (2) Diwali, (3) Teej, (4) Makar Sankranti, (5) Eid - Ul - Fitr, (6) Ramanavami, (7) Maha Shivaratri, (8) Durga Puja, (9) Bhaiya Dooj / Bhai Bij, (10) Naga Panchami Mela, (11) Shravani Mela, (12) Saraswati Puja, (13) Pitri Paksha Mela, (14) Chitragupta Puja, (15) Bihula-Bishari Puja, (16) Sonepur Cattle Fair, (17) Sama Chakeva, (18) Muharram, (19) Christmas, (20) Buddha Purnima, (21) Holi / Doljatra, (22) Patliputra Festival, (23) Mahavir Jayanti, (24) Guru Gobind Singh Jayanti, (25) Vasant Panchami, (27) Dashera / Dussehra etc.

              মোট জেলার সংখ্যা ৩৮ টি ( Total Number of Districts )। যথা - (i) Araria, (ii) Aurangabad, (iii) Banka, (iv) Begusarai, (v) Bhagalpur, (vi) Bhojpur, (vii) Buxar, (viii) Darbhanga, (ix) East Champaran, (x) Gaya, (xi) Gopalganj, (xii) Jamui, (xiii) Jehanabad, (xiv) Khagaria, (xv) Kishanganj, (xvi) Kaimur, (xvii) Katihar, (xviii) Lakhisarai, (xix) Madhubani, (xx) Munger, (xxi) Madhepura, (xxii) Muzaffarpur, (xxiii) Nalanda, (xxiv) Nawada, (xxv) Patna, (xxvi) Purnia, (xxvii) Rohtas, (xxviii) Saharsa, (xxix) Samastipur, (xxx) Sheohar, (xxxi) Sheikhpura, (xxxii) Saran, (xxxiii) Sitamarhi, (xxxiv) Supaul, (xxxv) Siwan, (xxxvi) Vaishali, (xxxvii) West Champaran, (xxxviii) Arwal.

এই রাজ্যের যেকোন জায়গায় যাওয়া আসা, থাকা খাওয়ার ব্যাপারে আগে থাকতে অনলাইন বুকিং-এর জন্য নীচের বিশ্বস্ত ওয়েবসাইটগুলির মধ্যে এক বা একাধিক ব্যবহার করতে পারেন। [ FOR ONLINE BOOKING OF FOODS / FLIGHTS, TRAIN / RAILWAY RESERVATION, HOUSES ON RENT/ FLATS RENTAL / LODGES / RESORTS / HOMESTAYS / TENTS / HOTELS ROOMS IN ANY PLACE WITH DISCOUNT, CHEAP AIR TICKETS, BUS BOOKING, CAR HIRE ]:-
1. https://www.trivago.in
2. https://www.goibibo.com
3. https://www.makemytrip.com
4. https://www.yatra.com
5. https://www.cleartrip.com
6. https://www.tripadvisor.in
7. https://www.ixigo.com
8. https://www.zomato.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please, Don't Spam.

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷