সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

[ Nice Tourist Spots-Exclusive Mizoram Tourism ]

PAST HISTORY & SOME VALUABLE INFORMATIONS ABOUT MIZORAM:-

           একদিকে বাংলাদেশ ( পশ্চিমে ) আর একদিকে মায়ানমার ( পূর্বে ) থাকায় উত্তর-পূর্ব ভারতের আর একটি সংবেদনশীল সীমান্তবর্তী রাজ্য। এই সুন্দর রাজ্যটিতে অনেকগুলি উপজাতির মানুষ বসবাস করেন। এদের একত্রে বলা হয় লুসাই ( Lusai )। লুসাই ভাষা অনুসারে মিজোরাম শব্দের অর্থ হলো পাহাড়ি মানুষের দেশ ( মি মানে মানুষ, জো অর্থ উচ্চভূমি বা পাহাড় আর রাম অর্থাৎ দেশ )। মিজোরা অসম্ভব স্বাধীনচেতা, যুদ্ধপটু এবং কষ্টসহিষ্ণু। এই রাজ্যে মূলতঃ মিজো, পাওয়ি, লাখের ও চাকমা সম্প্রদায়ের লুসাইরা বসবাস করেন।

            দীর্ঘ রক্তক্ষয়ী সশস্ত্র বিপ্লবের পর ১৯৮৭ খ্রিস্টাব্দের ২০শে ফেব্রুয়ারি স্বতন্ত্র রাজ্যের মর্যাদা পায়। তৎকালীন মিজো ন্যাশনাল ফ্রন্টের নেতা লালডেঙ্গার নেতৃত্বে গঠিত হয় প্রথম মন্ত্রীসভা।

         অদ্ভুত মনোরম প্রাকৃতিক পরিবেশের বর্ণময় সংস্কৃতির দেশ এটি। প্রকৃতি দেবীর অতি যত্নে সাজিয়ে তোলা এই রাজ্য। প্রাকৃতিক সৌন্দর্যের কোন তুলনাই হয় না। আকাশে বাতাসে যেন সুর এবং কাব্যের তরঙ্গ সবসময় খেলা করে বেড়াচ্ছে। এখানে সারা বছরই ভূনিম্নস্থ জলাভাব থাকে। তাই বৃষ্টির জল ঘরের চাল থেকে নলের মাধ্যমে বাড়ির নীচের রিজার্ভারে সংগ্রহ করে রাখার চল প্রতিটি পরিবারে। সেই বৃষ্টির জলেই সংসারের সমস্ত কাজ চলে সারা বছর ধরে। বনজসম্পদে যথেষ্ট সমৃদ্ধ এই রাজ্য। রাজ্যের তিনভাগের একভাগ অঞ্চলই হ'ল অরণ্য অধ্যুষিত। গোটা মিজোরামের পাহাড়-জঙ্গল জুড়ে হাজারেরও বেশি রকমের আয়ুর্বেদিক ঔষধি গাছ আছে। এখানকার মশলা বাগানে বিভিন্ন রকমের প্রচুর মশলাও উৎপাদিত হচ্ছে। বর্তমানে এই রাজ্যে চাষ করা আদা দূর-দূরান্তে সরবরাহ করা হচ্ছে। প্রচুর রকমের দুষ্প্রাপ্য অর্কিড ও সুন্দর সুন্দর বনফুল বানিজ্যিকভাবে বাগিচা পদ্ধতিতে চাষ করা হচ্ছে। এই কারণেই অনেকে এই প্রদেশটিকে Botanist's Paradise নামে অভিহিত করে থাকেন। এছাড়া, তিনশোরও বেশি প্রজাতির রঙবেরঙের প্রজাপতির দেখা মেলে এখানে। মিজোবাসীরা পাশ্চাত্য শিক্ষা-সংস্কৃতির যথেষ্ট অনুগামী এবং অত্যন্ত ভদ্র-নম্র-মার্জিত স্বভাবের। বেশিরভাগ মানুষই খ্রীষ্টান ( Christian ) ধর্মাবলম্বী। এঁরা অসম্ভব অতিথিবৎসল হন। মাতা মেরী এবং যীশু হলেন উপাস্য দেবতা।

               কথা বা মুখের ভাষা হ'ল মিজো এবং লেখার হরফ রোমান। বৃহৎ শিল্প বিমুখ মিজোরা। ঝুম পদ্ধতিতে চাষই এখানকার প্রধান জীবিকা। প্রধান ফসল ধান ও যব। আজও এঁদের সমাজে কমিউন প্রথায় উৎসব হয়। এনারা খুবই সঙ্গীতপ্রিয়। মিজো মেয়েদের চেরো নাচেরও ( Cheraw Dance ) আজ যথেষ্ট খ্যাতি হয়েছে সারা ভারত জুড়ে। বাজনার সাথে বাঁশ চৌকো করে সাজিয়ে তার ফাঁকে ফাঁকে তাল মিলিয়ে পা ফেলে এই ভারত বিখ্যাত নৃত্যটি অতি নিপুণ ভাবে দলবদ্ধ হয়ে করে থাকেন মিজো মেয়েরা। মিজো শব্দ Kut ( Festival ) অর্থ হল উৎসব। এঁদের সমাজে সারা বছরে তিনটি প্রধান Kut ( Tribal Festivals ) খুব ধুমধামের সাথে পালন করা হয়। প্রতিটি উৎসবেই নাচে-গানে এখানকার আকাশ-বাতাস মুখরিত হয়ে যায়। উল্লিখিত উৎসবগুলি হলো - আগস্ট সেপ্টেম্বরে ফসল তোলার Min Kut, মার্চে বসন্তোৎসব Chapchar Kut, আর ডিসেম্বরে Paul Kut দেখতে এই রাজ্যে চলে আসুন। Chheihlam Dance - এরও যথেষ্ট সুখ্যাতি আছে। এই সকল সামাজিক উৎসব অনুষ্ঠানে জাতীয় সাজে সজ্জিত হয়ে মিজো নারী ও পুরুষেরা অংশগ্রহণ করেন। এখানকার জনপ্রিয় পানীয় ( Popular Local Drinks ) হ'ল চালের তৈরি জু ( Zu )।

HOW TO GET ILP / RAP EASILY? IMPORTANT OFFICE ADDRESSES, CONTACT TELEPHONE NUMBERS FOR EMERGENCY, WHEN YOU ARE TRAVELLING IN MIZORAM ( GOVERNMENT OFFICES ).

               সীমান্তবর্তী রাজ্য হওয়ায় ভারতীয় পর্যটকদের এখানে যেতে Inner Line Permit লাগে। অবশ্য, ভারতীয়দের পারমিট পেতে সেরকম কোন নিষেধাজ্ঞা নেই। ২টি পাসপোর্ট সাইজের ফটো ( 2 Passport Size Photos ) এবং নির্বাচন কমিশনের পরিচয়পত্রের নকল ( Xerox of Voter ID Card ) সহ নির্ধারিত ফর্মে সকালে আবেদন করলে বিকেলেই সংগ্রহ করতে পারবেন চলার পথে নিম্নলিখিত যে কোন একটি অফিস থেকে - Liaison Officer, Mizoram House, Rangir Kharia, Sonai Road, Silchar, Assam, PC - 788005, Tel - ( 03842 ) 226166 / 225655.
এছাড়া, Christian Basti, G. S. Road, Guwahati -5, Tel - ( 0361 ) 2529626 / 2529411.
অথবা, Tripura Castle Road, Shillong - 793003, Tel - ( 0364 ) 2502855 / 2225068.
নতুবা, Mizoram House, Lt. Ribhu Saxena Marg, Basant Bihar, New Delhi - 110057. Tel - (011) 26145401 / 5405.
বা, Pandit Uma Sankar Dixit Marg, Tel - 23015446 থেকে।
              কলকাতার পর্যটকেরা নাম, বয়স, পিতার নাম, স্থায়ী ঠিকানা, সই করা ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ নির্ধারিত ফর্মে যাবার কারণ ও থাকার সময়সীমা সর্বোচ্চ ৭ দিন জানিয়ে সোম থেকে শুক্রবার বেলা ১১ টা থেকে ১২.৩০ টার মধ্যে জমা দিয়ে ওই দিনই বিকেল ৩ টা থেকে ৪ টার মধ্যে এই IL পারমিট হাতে পেয়ে যাবেন নিচের ঠিকানা থেকে -
Liaison Officer, Govt. of Mizoram, 24 Ashutosh Chowdhury Avenue, Kolkata - 19 থেকে। Tel. No. (033) 24615887. Permit Fees ১২০ টাকা।

         কেন্দ্রীয় সরকারি কর্মীদের ILP পারমিট লাগেনা। তাঁদের Office - এর Identity Card - ই যথেষ্ট।

             বিদেশিদের জন্য লাগবে RAP অর্থাৎ Restricted Area Permit, যা পাওয়া যায় Ministry of Home Affairs, Govt. of India, New Delhi - 110021 - এই ঠিকানায় আবেদনপত্র লিখে। কমপক্ষে ৪ জনের দল হতে হবে। এই অফিসের ফোন নম্বর হলো - (011) 23015819 / 23010548.

              রাজধানী এবং সবচেয়ে বড়ো শহরের ( Capital & Largest City ) নাম আইজল ( Aizawl )। রাজ্যের মোট আয়তন বা Total Area ২১০৯০ বর্গ কি.মি. বা ৮১৪২ বর্গ মাইল। মোট জনসংখ্যা ( Total Population ) ১০৯১০১৪। জনঘনত্ব ( Population Density ) বা প্রতি বর্গ কি.মি.তে ৫২ জন বসবাস করেন। প্রতি ১০০০ পুরুষে নারী আছেন ৯৭৫ জন ( Sex Ratio of Male and Female )। প্রধান সরকারি ভাষা ( Official Languages ) হ'ল Mizo, English এবং Hindi. সাক্ষরতার হার ( Percentage of Literacy ) ৯২%। মাথাপিছু বার্ষিক আয় ( Per Capita / Per Head Yearly Income ) ১৪১২১০ টাকা। মোট জেলার সংখ্যা ৮ টি ( Total Number of Districts is 8 ) - (1) Aizawl, (2) Kolasib, (3) Lawngtlai, (4) Lunglei, (5) Mamit, (6) Saiha, (7) Serchhip, (8) Champhai.

AVERAGE WEATHER OR CLIMATE:-

               শীতে ১০° থেকে ২২° এবং গ্রীষ্মে ২০° থেকে ৩০° সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। বর্ষাকালের সময়সীমা বেশি। মে থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। গড় বৃষ্টিপাত ২৫৪ সে.মি.। শীত ও গ্রীষ্মের আধিক্য কম।

WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS STATE:-

             সারা বছরই বেড়াতে আসা গেলেও ভ্রমণের সেরা সময় হিসেবে বিবেচিত হয় অক্টোবর থেকে মার্চ মাস। এই সময়ে আবহাওয়া থাকে অতি মনোরম। জুন থেকে অক্টোবর মাসের অতিরিক্ত বৃষ্টিতে ভ্রমণ না করাই উচিত।

Government Official Portal -
https://www.mizoram.gov.in
Tourism Website -
https://tourism.mizoram.gov.in

ALL TOTAL LIST OF 9 VERY BIG, MOST POPULAR OR FAMOUS LOCAL FAIRS & MAJOR FESTIVALS:-

(i) New Year Festival, (ii) Chapchar Kut, (iii) Lyuva Khutla, (iv) Anthurium Utsav, (v) Paryatan Parva, (vi) Winter Fest, (vii) Christmas, (viii) Mim Kut, (ix) Pawl Kut.

এই রাজ্যের যেকোন জায়গায় যাওয়া আসা, থাকা খাওয়ার ব্যাপারে আগে থাকতে অনলাইন বুকিং-এর জন্য নীচের বিশ্বস্ত ওয়েবসাইটগুলির মধ্যে এক বা একাধিক ব্যবহার করতে পারেন। [ FOR ONLINE BOOKING OF FOODS / FLIGHTS, TRAIN / RAILWAY RESERVATION, HOUSES ON RENT/ FLATS RENTAL / LODGES / RESORTS / HOMESTAYS / TENTS / HOTELS ROOMS IN ANY PLACE WITH DISCOUNT, CHEAP AIR TICKETS, BUS BOOKING, CAR HIRE ]:-
1. https://www.trivago.in
2. https://www.goibibo.com
3. https://www.makemytrip.com
4. https://www.yatra.com
5. https://www.cleartrip.com
6. https://www.tripadvisor.in
7. https://www.ixigo.com
8. https://www.zomato.com

TOP PLACES TO VISIT OR MAJOR TOURIST ATTRACTIONS IN MiZORAM WITH PROPER TOUR PLAN ON MAIN TRAVEL DESTINATIONS AND OTHER NEAREST BEAUTIFUL SPOTS:-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please, Don't Spam.

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷